AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা


Ekushey Sangbad
তানোর উপজেলা প্রতিনিধি, রাজশাহী
০৬:৫৩ পিএম, ২৩ মার্চ, ২০২৬

তানোরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা

রাজশাহীর তানোর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী  সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়  করেছেন বিশিষ্ট সমাজসেবক,  শিল্পপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির অন্যতম সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

সোমবার সকালে ১১টার দিকে তানোর পৌর সদরের তালন্দ বাজারে নেতাকর্মীদের সাথে এসৌজন্যে সাক্ষাৎ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্য তারেক বলেন, আমি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলাম, এখনো অসুস্থতা নিয়ে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি।

মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারছি। আমি এখনো পুরোপুরি সুস্থ না। শুধু মাত্র আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। কারন দীর্ঘ সময় আপনাদের সাথে দেখা হয়নি।

সে কারনে দেখা করতে আসা। আমার জন্য দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে রাজনীতির মাঠে ভূমিকা রাখতে পারি। এর আগে তিনি মুন্ডুমালা বাজারে নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। 
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!