ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হলো "ঈদ পুনর্মিলনী" উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুরের আব্দুল হাই মেমোরিয়েল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাঙলা ক্লাব স্পোর্টস অ্যান্ড কালচার-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা আহমেদ। তিনি বলেন, ঈদ শুধু আনন্দের নয়, এটি মানুষের হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙলা ক্লাব স্পোর্টস অ্যান্ড কালচার-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আলী আজম। তাঁর, সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সম্পন্ন হয়।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।
সাংস্কৃতিক পর্বে ছিল গান, নৃত্যসহ নানা পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ছোট-বড় সবার অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
ঈদের এই পুনর্মিলনী শুধু একটি আয়োজনই নয়, এটি ছিল পারস্পরিক সম্পর্ক জোরদার ও হৃদয়ের বন্ধন দৃঢ় করার এক অনন্য প্রয়াস।
একশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

