AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৮:২১ পিএম, ১৮ মার্চ, ২০২৬

অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অস্বচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দুই শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর ঝলক।

বুধবার (১৮ মার্চ) বিকালে সংগঠনের  উদ্যোগে  আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার  কটিয়াদী  উপজেলায় বৈরাগীরচর বাজারে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটি বৈরাগীর চর, চর আলগী, কাজির চর ও প্রেমারচর গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন  আলোর ঝলক ।

একতা সমৃদ্ধি উন্নতি—এই মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলার কয়েকটি গ্রামে দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করেছে সংগঠনটি। সেমাই, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, নুডলস, ডাল ও লবন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য  উপহার দেওয়া হয়। 

সাধারণ সম্পাদক মাজহারুল হক জাকিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি ও সরারচর সৌদামিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সফিকুল ইসলাম, সহসভাপতি কফিল উদ্দিন, সহসভাপতি ও  ন্যাশনাল ব্যাংকের অফিসার কামাল হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক আবুল কালাম,   যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, তথ্য ও প্রচার সম্পাদক নিশাদ মিয়া, আলতাব হোসেন, কবির, নজরুল ইসলাম, 
ইলিয়াস, কামরুল, রাসেল প্রমূখ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!