AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা


Ekushey Sangbad
মদন উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা
০৭:৩৭ পিএম, ১৭ মার্চ, ২০২৬

মদনে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মদন উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে “মানবতার সেবা ও রক্তদান গ্রুপ”।

সংগঠনের উদ্যোগে উপজেলার  ৮ টি ইউনিয়ন  ও একটি পৌর সভাসহ  ১৪৪  জন অসহায়  ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের  কে নগদ  অর্থ তুলে দেওয়া  হয়। সদস্যরা অসহায় পরিবারের খোঁজ নিয়ে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপকারভোগীরা সংগঠনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার সেবা ও রক্তদান গ্রুপের অর্থ সম্পাদক ইকরামুল হাসান (ইকরাম), যুগ্ম সাধারণ সম্পাদক আনেফিন সানোয়ার  সদস্য  মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য  সাংবাদিক  আলী আজগর পনির।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!