AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টিতে মাদারগঞ্জে গম ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি



বৃষ্টিতে মাদারগঞ্জে গম ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি

জামালপুরের মাদারগঞ্জে বৃহস্পতিবার রাতে আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিতে উপজেলায় গম ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে কৃষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাত সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়।

বিশেষ করে ভুট্টা গাছ ক্ষেতের মাটিতে লুটিয়ে পড়ায় অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের কৃষক মাওলানা আব্দুল্লাহ জানান, প্রচণ্ড বাতাস ও পানির কারণে তার ২ বিঘা জমির ভুট্টা প্রায় ভেঙে মাটিতে পড়ে গেছে।

গমচাষি কৃষকেরা জানান, ফসল কাটার ঠিক আগ মুহূর্তে এমন দুর্যোগে তাদের অনেক পরিশ্রম নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে গম ও ভুট্টা গাছ ভেঙে মাটিতে পড়ে যাওয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে এ উপজেলায় ফসলের অর্জিত জমির পরিমাণ ভুট্টা ৫ হাজার ২০০ হেক্টর ও শাকসবজি ১২০ হেক্টর।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
গত রাতের ঝড়ে মাদারগঞ্জে প্রায় ৫২০ হেক্টর জমির ভুট্টা এবং ১০ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, যে সব ভুট্টা গাছ মাটিতে শুয়ে পড়েছে সেগুলো সাইলেজ করে বিক্রি করলে কৃষক কিছুটা লাভবান হতে পারেন। তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষিদের জন্য বর্তমানে কোনো বরাদ্দ নেই। আগামী বছরে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!