AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসন সদর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের আতশবাজি



চরভদ্রাসন সদর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের  আতশবাজি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শব্দবাজি ও আতশবাজি। প্রশাসনের নজরদারি না থাকায় বাজারের বিভিন্ন দোকান ও অস্থায়ী স্টলে এসব বাজি অবাধে বিক্রি করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর বাজারে প্রতিদিনই বিভিন্ন ধরনের বাজি বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে শব্দবাজি, আতশবাজি, কালিপটকা, সলতাবাজি, চকলেট বাজি, ব্লক মামা, ব্যাটারি বাজি সহ আরও নানা ধরনের উচ্চ শব্দের বাজি। এসব বাজি কিনতে ভিড় করছেন কিশোর ও তরুণরা।

স্থানীয় বাসিন্দারা জানান, শব্দবাজির অতিরিক্ত শব্দে আশপাশের মানুষজন বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়ছেন। এছাড়া যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। অনেক ক্ষেত্রে অসতর্কভাবে বাজি ব্যবহার করার কারণে আগুন লাগা বা আহত হওয়ার ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে সচেতন মহল বলছেন, অবাধে শব্দবাজি ও আতশবাজি বিক্রি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়িয়ে এসব বাজির অবাধ বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!