সাটুরিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এবং ওসি (তদন্ত) আসাদুজ্জামান।
অভিযান চলাকালে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে কয়েকটি হ্যালো বাইক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

