খাগড়াছড়ির মাটিরাঙায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।
সভায় বক্তরা বলেন, পার্বত্য এ অঞ্চলের পরিস্থিতি সব সময় উপ্তত করে রাখতে সহিংসতার মত ঘটনা ঘটিয়ে থাকে আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলো।
অঘোষিত ভাবে সরকারি চাকুরী জীবিদের কাছ থেকে মোটা অংকের চাদা চেয়ে থাকে। যা দিতে বাধ্য হয় চাকুরীজীবিরা। তবে এবিষয়ে এখনো কেউ প্রশাসনের নিকট অভিযোগ করেনি। এখানে ব্যবসা বানিজ্য করতে হলে চারটা গ্রুপ চাঁদা দিয়ে করতে হবে।
বক্তরা আরো বলেন,যারা ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত তারা ভিতরে গিয়ে তাদের টাকা দিয়ে আসতে হয়, অন্যথায় তাদের কাজ বন্ধ করে দেয় সশস্ত্র সংগঠনের সদস্যরা। এবিষয়ে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙা ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর আলতাব মাহমুদ রুবেল। মাটিরাঙা উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাবুদ্দিন আহম্মেদ। উপজেলা এলজিডি প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তামিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা চাকমা, মাটিরাঙা উপজেলা আইসিটি অফিসার রাজিব পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম, মাটিরাঙা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল মাটিরাঙা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: হারুনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

