AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের নামে সরকারি গাছ কাটার অভিযোগ



মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের নামে সরকারি গাছ কাটার অভিযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল নামে  ০৩টি আকাশি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ।

স্থানীয়সূত্রে জানা যায় সর্বশেষ ১০ মার্চ একসঙ্গে   ৩টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানা গেছে।

বিএনপি ইউনিয়ন সভাপতি কামাল পাশা বলেন,এখানে প্রাইমারি স্কুল, উদয়ন ক্লাব,ইউনিয়ন পরিষদ,বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিষদ রয়েছে I তবে ব্যক্তিগত স্বার্থে সরকারি গাছ কাটার নিয়ম নেই এটা আসলে সরকারিভাবে দেখা দরকার I

সাবেক রশিদ চেয়ারম্যান বলেন,যে তিনটা আকাশী গাছ কাটা হয়েছে এতে সরকারি কোনো অনুমতি নিচ্ছে কিনা আমাদের জানা নেই তবে জায়গাটা সরকারি জায়গা I

মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল বলেন,গাছ আমি কাটছি তবে এটা আমার জায়গায় পড়ছে সে বিধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ভূমি কর্মকর্তাউনাদের জানানো আমি প্রয়োজন মনে করি নাই I

এলাকাবাসী বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা যাতে বিষয়টা নজরে আনে এবং সরকারি ভূমি ও গাছগুলা ঐ ভূমি দসুদের কাছ থেকে রক্ষা করে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!