নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব-১১ এর অভিযানে ০২ টি পাইপগান,০১ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আড়াইহাজারে র্যাব-১১ টহল ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার হেলাল উদ্দিন এর বাড়ির উত্তর পাশের কলাবাগানের মধ্যে একটি সন্দেহভাজন ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে টহল টিম তাৎক্ষণিক তাদের অফিসিয়াল প্রক্রিয়া মেইনটেইন করে এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে অস্ত্র ও গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে।
পরবর্তী আইনআনুগ ব্যবস্থা কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় সকল সর সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

