আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় যানজট নিরসন এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে সালথা থানা পুলিশ।
শনিবার (৭ মার্চ) বিকেলে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে সালথা সদর বাজার এলাকায় যানজট নিরসনে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় পুলিশ সদস্যরা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করেন এবং পথচারীদের নিরাপদ চলাচলে সহায়তা করেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য যানজট নিরসন ও যাতায়াত নির্বিঘ্ন রাখতে সালথা থানা পুলিশ নিয়মিত কাজ করছে।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

