AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির চেকপোস্ট


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:২১ পিএম, ৭ মার্চ, ২০২৬

সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার থেকে বন্দরের বিভিন্ন প্রবেশপথে বিজিবির চেকপোস্টের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। জ্বালানি তেল পাচার ঠেকাতে বন্দরে প্রবেশ করা ভারতীয় ট্রাকগুলোর তেলের পরিমাণ পরিমাপ করা হচ্ছে। পাশাপাশি খালি ট্রাক ভারতে ফেরার সময় বাংলাদেশ থেকে কোনোভাবে জ্বালানি তেল পাচার হচ্ছে কি না, তাও কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া-এর নেতৃত্বে এই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, দেশের জ্বালানি সম্পদ যাতে স্থলবন্দর দিয়ে ভারতে পাচার না হয়, সে লক্ষ্যেই এই বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও নজরদারি অব্যাহত থাকবে।

 

 

একুশে সংবাদ/এ.জে

 

Link copied!