নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম রবিউল ইসলাম রবি। তিনি পুরুলিয়া গ্রামের বাগু শেখের ছেলে।
কালিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার কালিয়া থানার জি.আর. নং-১৪২/২৪ (তারিখ ৭ নভেম্বর ২০২৪) মামলার আসামি রবিউল ইসলাম রবির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০২, ৩৮০, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলীর নির্দেশে এসআই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে নড়াইল আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

