AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবাসিক হোটেল থেকে সৎ বাবাসহ ২ আসামি গ্রেফতার


Ekushey Sangbad
জেলা মোংলা প্রতিনিধি
০৭:৩৬ পিএম, ৫ মার্চ, ২০২৬

আবাসিক হোটেল থেকে সৎ বাবাসহ ২ আসামি গ্রেফতার

যশোরের মনিরামপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় পলাতক দুই আসামিকে বাগেরহাটের মোংলা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৪ মার্চ) বিকেলে মোংলা পৌরসভা থেকে ভিকটিমের সৎ বাবা সোহেল এবং তার সহযোগী সৌরভকে  আটক করা হয়। 
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাট জেলার মোংলা থানাধীন শেখ আব্দুল হাই সড়কে অবস্থিত হোটেল হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল (আবাসিক)-এর তৃতীয় তলার ৭ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিট।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, “আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে হত্যার সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগও রয়েছে।”
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রস্তুতির প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!