AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় যানজট মুক্ত ও ফুটপাত উচ্ছেদ অভিযান


Ekushey Sangbad
সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ
০৫:৫৩ পিএম, ৫ মার্চ, ২০২৬

সাটুরিয়ায় যানজট মুক্ত ও ফুটপাত উচ্ছেদ অভিযান

মানিকগঞ্জের সাটুরিয়ায় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বাজারে যানজট মুক্ত রাখতে ও ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাজারের প্রধান প্রধান সড়ক গুলোতে এই অভিযান চলমান রাখা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।

সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার (ওসি) তদন্ত মো: আসাদুজ্জামান সহ উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান বাস, সিএনজি, অটোরিকশা সহ সকল প্রকার যানবাহনের প্রতিনিধি কে নিয়ে আমরা যানজট মুক্ত রাখতে আলোচনা করেছি। যদি কেউ না মানে তাহলে কালকে থেকে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!