AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে আগুনে গরু-ছাগল এবং ঘরের আসবাবপত্র ভস্মীভূত



বড়াইগ্রামে আগুনে গরু-ছাগল এবং ঘরের আসবাবপত্র ভস্মীভূত

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন মিয়ার দুইটি বসতঘরসহ গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার ভবানীপুর পাটোয়ারীপাড়া এলাকার নূর মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন মিয়া ওই এলাকার কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ঘরে থাকা ঘুটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গরুর ঘরে। এতে ইয়াছিন মিয়ার দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বিদেশি জাতের দুইটি গরু, তিনটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়।

পরে স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন কৃষক ইয়াছিন মিয়া। ১নং জোয়ড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্তকে আত্মিক সহায়তা প্রদান করেন।

সাংবাদিক দেলোয়ার হোসেন জানান,কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে পরিবারটির স্বচ্ছলতার স্বপ্ন ছিল। কিন্তু হঠাৎ আগুনে সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি সহযোগিতা কামনা করেছেন সচেতন মহল ও এলাকাবাসী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!