সাতক্ষীরার তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) তালা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহমুদুল হক, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা এবং গাজী সুজায়েত আলী, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। একটি সুন্দর ও সমৃদ্ধ তালা-কলারোয়া গড়তে তিনি গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে তালা উপজেলা ও পাটকেলঘাটা এলাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সমগ্র আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

