AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ‘একতাই শক্তি’ সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৬:১৯ এএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কমলগঞ্জে ‘একতাই শক্তি’ সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘একতাই শক্তি সামাজিক সংগঠন’-এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রহিমপুর ইউনিয়নের ঘাটের বাজারে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রবাস থেকে ভার্চুয়ালি অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাবেদ আহমেদ, সভাপতি রুবেল আহমেদ এবং সহ-সভাপতি শাহান আহমেদ। অনুষ্ঠানে আয়োজকরা বলেন, আর্তমানবতার সেবা ও সমাজের সার্বিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ন্যায় এবারও তারা সাধ্যমতো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তারা আরও জানান, এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও সংগঠনের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। প্রবাসী দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, “প্রবাসে থাকা অনেক ভাই আমাদের এই মহৎ কাজে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আশা করছি, সামনের দিনগুলোতেও তারা আমাদের পাশে থাকবেন।”

ইফতার সামগ্রী বিতরণকালে সংগঠনের অর্থ সম্পাদক এনামুল হোসাইন, পরিচালনা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, সমাজসেবক ওয়াহিদ আহমদ, কাজল মিয়া, এনামুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের এ ধরনের মানবিক কর্মকাণ্ড স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। ইফতার সামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!