AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মাহবুব, সেক্রেটারি মুজাহিদ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৫:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মাহবুব, সেক্রেটারি মুজাহিদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফকির মাহবুবুল আলম এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মুজাহিদ বিল্লাহ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা।

তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তদের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যুবসমাজকে অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাছির ত্বহা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।

নবনির্বাচিত সভাপতি ফকির মাহবুবুল আলম মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার কামিল শ্রেণির শিক্ষার্থী। সেক্রেটারি মুজাহিদ বিল্লাহ গুরুদয়াল সরকারি কলেজ–এর গণিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!