শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আকস্মিক ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তায় বা খোলা জায়গায় নেমে আসেন।
ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। কম্পনের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা, যা ভারতের আসাম ও মেঘালয় সীমান্তের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা মাত্র ১০ কিলোমিটার হওয়ায় এর তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

