AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৫:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

তানোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন তানোর থানার এসআই আবু নাঈম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী শিব শংকর বসাক, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, তানোর প্রেস ক্লাবর সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

এছাড়া আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান মতবিনিময় সভা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!