AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০১:৫৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভালুকায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় যুবদলের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকার পাড়া মোড়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মুক্কাদস খন্দকার এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা সজীব তালুকদার।

ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করা হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


একুশে সংবাদ/ওজি

Link copied!