AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্নহত্যা!


Ekushey Sangbad
উলিপুর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০৩:৪০ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্নহত্যা!

কুড়িগ্রামের উলিপুরে চিরকুট লিখে গলায় গামছা পেঁচিয়ে আবু কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের স্লুইচগেট বাজার সংলগ্ন গণকপাড়া এলাকায়। নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর ছেলে।

‎পারিবারিক সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে আবুল কালামকে সেহরি খাওয়ার জন্য ডাকতে যান তার মা। ডাকাডাকির পরও সন্তানের কোন সাড়া-শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে ঘরের দরজা ভেঙে আবুল কালামের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

তার শয়নকক্ষে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল- প্রিয় পরিবার। আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মত পরিবার আমি পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মত ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার।

আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াইতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মত ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!