AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৫ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, সহ-সম্পাদক মাহবুব সৈয়দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. আশাদ উল্লাহ মনা, মো. আক্তারুজ্জামান, জাহিদুল ইসলাম, সদস্য নাজমুল হক মনি, পারভেজ আহমেদ, রাসেল আহমেদ, বেলায়েত হোসেন ও আল আমিম মুন্সিসহ অন্যরা।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!