AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা



মুকসুদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিনটি পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২টা ১ মিনিটে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সময়ে মুকসুদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বে এবং মুকসুদপুর থানা পুলিশের পক্ষে থানার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজুর নেতৃত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুর ফায়ার সার্ভিস, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয়, পাইলট বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!