AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ২


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০১:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে, জানিয়েছে ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান।

নিহতরা হলেন ট্রাক চালক সার্জেন্ট রেজাউল করিম ও বাস চালক আব্দুল বাসেত (৫০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সেনাবাহিনীর ট্রাকটি ফুলপুরের ফুলফুল ক্যাম্পের কার্যক্রম শেষে ময়মনসিংহ ফিরছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “দু’জন চালকসহ ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে ট্রাক ও বাসের চালক মারা যান।”

ওসি রাশেদুল হাসান আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিবেশ স্বাভাবিক। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে নিয়োজিত আছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!