AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান


Ekushey Sangbad
ত্রিশাল উপজেলা, প্রতিনিধি ,ময়মনসিংহ
১০:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের ত্রিশালে পারফেক্ট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সারা দিন ব্যাপি অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার ১৭ (ফেব্রুয়ারী) সকালে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, দুপুরে স্কুল প্রাঙ্গণে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ ছোট নাটিকা, গান, নৃত্য, কৌতুক ও আবৃতি উপভোগ করে হাজারো দর্শনার্থী।

পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবে ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবে ত্রিশালের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমাদ্রি, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংবাদিক আবু রাইহান, পারফেক্ট মডেল স্কুলের শিক্ষক রমজান আলী প্রমূখ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!