ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর মৌলভীবাজারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৌলভীবাজার জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি এবং আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নির্বাচনের পরপরই মৌলভীবাজারে এ কমিটি ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

