AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৫:৪৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়

চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ও ‘ব্যালট বিপ্লব’-এর প্রেক্ষাপটে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর ধারাবাহিকতায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আক্তার বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করেন।

বেসরকারি চূড়ান্ত বার্তাশীট অনুযায়ী, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় ‘ধানের শীষ’ প্রতীকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মাওলানা মনজুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (‘ফুটবল’) পেয়েছেন ৬ হাজার ৪৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল (‘ঘোড়া’) ২ হাজার ৪৯৬ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-র প্রার্থী আলতাফ হোসেন মোল্লা (‘একতারা’) ৯৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার (‘মোটরসাইকেল’) ৪৪২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী রুহুল আমীন (‘হাতপাখা’) পেয়েছেন ৬২০ ভোট।

এ আসনে ১৩৩টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন, নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৫৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ১৬৮টি।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!