মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মাওলানা শেখ নূরে আলম হামিদী (রিক্স প্রতীকে) পেয়েছেন ২২ হাজার ১০ ভোট।
ফলাফল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ঘোষণা করেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার ৩৫৭ জন। বিএনপির প্রার্থী হাজী মুজিবের বিপুল ব্যবধানে জয় তার প্রভাবশালী সমর্থনকে প্রতিফলিত করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

