একই কেন্দ্রের ভোটার শত বছর বয়সি আবুল হোসেন বিশ্বাস আর রওশন আরা। বয়স রুখতে পারেনি তাদের। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর রথখোলা কেন্দ্রে ভোট দিতে দেখা যায় ওই দুই জনকে। এ বয়সে ভোট দিতে পেরে খুশি তারা।
জানা যায়,কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর নান্দার পাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন বিশ্বাস (১১০)। তিনি ছিলেন ৮ নাম্বার রথখোলা কেন্দ্রের ভোটার। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পায়ে হেটে এসে ভোট দিতে দেখা যায় ওই কেন্দ্রে।
অন্যদিকে ওই কেন্দ্রেই ভোট দিলেন আরেক শতবর্ষী নারী রওশন আরা (১০০)। তিনি কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর মৃধা পাড়ার মৃত ফকির মৃধার স্ত্রী। তবে অসুস্থ্য হওয়ায় ভোট দিতে এসেছিলেন ভ্যানযোগে ছেলের বউয়ের সঙ্গে। ভোট দিতে পারায় তারা খুশি বলে জানিয়েছেন ওই দুই শতবর্ষী নারী ও পুরুষ।
কোটচাঁদপুর রথখোলা কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা মহিমা খাতুন বলেন,কোটচাঁদপুর উপজেলার মধ্যে ৮ নাম্বার কেন্দ্র এটি। এ কেন্দ্রের মোট ভোটার ছিল ২৪ শ। যার মধ্যে ১১শ ৬৩ জন পুরুষ ও ১২ শ ৩৩ জন নারী ভোটা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

