AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে নির্বাচনকে ঘিরে যৌথ বাহিনীর মহড়া


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৮:১৬ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মিরপুরে নির্বাচনকে ঘিরে যৌথ বাহিনীর মহড়া

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে যৌথ বাহিনীর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলার মিরপুর উপজেলা চত্বর থেকে এ মহড়া শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে স্থানীয় ফুটবল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম প্রেস ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। এ সময়ে উপসচিব আফরোজা পারভীন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়, মেজর ফাইম ফয়সাল সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাহমিদ মোস্তফা হাসান, ক্যাপ্টন মাশরুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খানে আলম খান, বিজিবির নায়েব সুবেদার আলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মহড়া চলাকালীন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে একটি উৎসবমুখর ও নির্বিঘ্ন ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করায় তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, জনসাধারণ যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা বা দুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্যই আমাদের এই টহল কার্যক্রম। নির্বাচনের শেষ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!