ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করে বিজিবি।
মঙ্গলবার দুপুর ১২টায় ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি পিস্তল, ৪ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং ৫৪টি অন্যান্য অস্ত্র জব্দ করে।
এরই মধ্যে ১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করে বিজিবি। তিনি আরও জানান, নির্বচানকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যাতে বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

