AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লোহাগড়ায় নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০৭:৫৩ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

লোহাগড়ায় নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নড়াইলের লোহাগড়ায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনাবাহিনীর লে: কর্ণেল মাসুদ রানা, বিজিবি অধিনায়ক লে: কর্ণেল খন্দকার আবু সহল আব্দল্লা, নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার, র‍্যাব স্কট কমান্ডার এডিশনাল এসপি রেজাউল হক, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস ছালেক, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামানসহ।

সভায় নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে সুচিন্তিত মতামত প্রদান করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!