AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৭:৪৮ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

কমলগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটপরিবেশ নিশ্চিত করতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী ৯৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে দুই জন করে সদস্যকে ‍‍`সুরক্ষা অ্যাপ (END USER)‍‍` ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো সম্ভব হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, "গণতন্ত্রের মূল ভিত্তি হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব কেবল নিরাপত্তা দেওয়া নয়, ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা।"

ব্রিফিংয়ে নির্বাচনকালীন আচরণবিধি, দায়িত্ব বণ্টন এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার আহ্বান জানান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানভীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহাম্মেদ, প্রশিক্ষিকা সানজিদা আক্তার, কোম্পানি কমান্ডার শাহ আব্দুল জলিলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-নেত্রীবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!