AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অষ্টগ্রামে নির্বাচনী প্রচারণা

নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ফজলু



নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন  ফজলু

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, নির্বাচিত হলে এই কিশোরগঞ্জ ৪ আসন  দেশের সবচেয়ে সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন  কর্মীবান্ধব এই নেতা।

রবিবার বিকেলে অষ্টগ্রাম উপজেলা ফুটবল  খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়  উপজেলা খেলার মাঠ। একপর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয় এই জনসভা।

ফজলুর রহমান বলেন, আপনাদের এত ভালোবাসা এত সমর্থন  আমি কোনদিন ভুলতে পারবো না। যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে এই এলাকায় চুরি, ছিনতাই, হানাহানি ও খুনোখুনি থাকবে না।  মানুষ তার প্রাপ্য সম্মান পাবে, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, এবং দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলায় সংসদের ১৬৫ নং আসন (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন)নিয়ে গঠিত কিশোরগঞ্জ ৪ আসন।

# এ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান (ধানের শীষ)

# জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ (দাঁড়িপাল্লা)

# ইসলামী আন্দোলনের প্রার্থী বিল্লাল আহমেদ মজুমদার (হাতপাখা)

# ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী জয়নাল আবদিন (আম)

# ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুরুল ইসলাম (আপেল)

# বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর (রিকশা)

# স্বতন্ত্র প্রার্থী শাহিন রেজা চৌধুরী (ঘোড়া)

# স্বতন্ত্র একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমা (ফুটবল)প্রতীক।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!