AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় নির্বাচনী প্রচারণায় পেপার বিক্রেতা রাজিব


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ভোলা
০১:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ভোলায় নির্বাচনী প্রচারণায় পেপার বিক্রেতা রাজিব

কারো কথায় কান না দিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ভোলার আলোচিত পেপার বিক্রেতা রাজিব। তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতুহলেরও যেনো শেষ নেই।

এ প্রচারণার কেন্দ্রে বর্তমানে ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। রাজিব নিজ খরচে গরুর গাড়ি মার্কায় ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজিবকে অনেকেই একজন সহজ-সরল, আবেগপ্রবণ মানুষ হিসেবেই চেনেন। কারও ভাষায়, “ও একটু পাগলাটে টাইপের-কিন্তু ক্ষতি করার মানুষ না।” আবার কেউ বলেন, “নির্বাচন আসলেই ওর মাথার ভেতর শুধু ভোট আর প্রচারণাই ঘুরতে থাকে।”

স্থানীয়দের বড় একটি অংশ মনে করেন, এটি রাজিবের একান্ত নিজের ভালোলাগা থেকেই করা কাজ। ব্যক্তিকে নয়, বরং নির্বাচন আর ভোটের পরিবেশটাই যেন তাকে টানে। কেউ কেউ আবার বলেন, আলোচনায় থাকার বা মানুষের নজরে আসার আগ্রহও থাকতে পারে। তবে তার এই প্রচারণায় কোনো আর্থিক লাভের চিহ্ন এখন পর্যন্ত কেউ দেখেননি।

রাজিব যে পেপার এজেন্সি থেকে পত্রিকা নেন সেই এজেন্সির স্বত্বাধিকারী মনির বলেন, নির্বাচন এলেই ও নিজে থেকেই নেমে পড়ে। ওকে কেউ বলেও না। নিজের পয়সা খরচ করে ঘোরে। আগেও বিভিন্ন জায়গায় এমন করেছে। এটা ওর স্বভাবই বলা যায়।

অভাব, অসুস্থতা আর অদম্য উৎসাহ-সব মিলিয়ে রাজিব স্থানীয় রাজনীতিতে এক ব্যতিক্রমী চরিত্র। কারও চোখে তিনি তামাশার মানুষ, কারও কাছে আবার ভোটের মৌসুমে এক নিষ্পাপ উন্মাদনার নাম। তবে এটুকু নিশ্চিত, নিজের কষ্টের জীবনের মাঝেও ভোটের গান প্রচার করে বেড়ানো মানুষটি মন থেকে যা বিশ্বাস করেন, সেটুকু করতেই তিনি রাস্তায় নেমে পড়েন। এবারও তাই করলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!