AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৭:৪৮ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

শেরপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়াটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প থেকে শুরু হয়ে জেলা শহরের অষ্টমীতলা, খোয়ার পাড়, কলেজমোড়, কানাশাখোলা ও থানামোড় প্রদক্ষিণ করে পুনরায় সেনা ক্যাম্পে গিয়ে শেষ হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান, সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতেই এ ধরনের যৌথ মহড়া ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!