AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে ভারতীয় এয়ার গান ও পিস্তল আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০৬:৪০ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

যশোরে ভারতীয় এয়ার গান ও পিস্তল আটক

যশোর সীমান্তে বিজিবি‍‍`র বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ার গান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।

বিজিবি জানায়, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ার গান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অবৈধ অস্ত্র আটক সম্ভব হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!