AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবারের নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন : তারেক রহমান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৩:৪১ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

এবারের নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন : তারেক রহমান

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় বলেন, এই নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং দেশের পুনর্গঠন নিশ্চিত করার নির্বাচন।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট ও কথা বলার অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সময় এসেছে হারানো অধিকার ফেরত আনার।

চেয়ারম্যান তারেক আরও জানান, গত এক যুগ ধরে যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান হয়নি, কৃষকরা প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা পাননি, এবং নারীদের স্বাবলম্বী করার জন্য কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। নির্বাচিত হলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং ক্ষুদ্রঋণ মওকুফের ব্যবস্থা করা হবে।

উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওসহ এলাকায় কৃষি শিল্পায়ন, চিনি শিল্প ও বন্ধ রেশন কারখানা পুনরায় চালু করা, চা শিল্প উন্নয়ন এবং ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালুর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান জনগণকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, “জনগণই দেশের মালিক। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করা হবে।” তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি দেশের খাদ্য নিরাপত্তা, মা-বোনদের স্বাবলম্বী করা এবং জাতীয় উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য জরুরি।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!