রংপুরের পীরগঞ্জে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম মিজানুর রহমান জানান, সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে রংপুরমুখী আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আঘাত করলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাক দুটিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মুন্নি আখতার রহিমা (৩০) নামে এক নারী যাত্রী মারা যান। গুরুতর আহত আব্দুর রাজ্জাক (৫০) নামের আরেক যাত্রীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

