AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আড়াই বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:৫৫ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

আড়াই বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাদির মিয়া (৪৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের করেছে পলাশ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এ ধর্ষণের শিকার হয় শিশুটি।

গ্রেপ্তারকৃত কাদির মিয়া উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করতে থাকে। এর কিছুক্ষণ পর কাদির মিয়া মেয়েকে কেক কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে আসলে তার মায়ের সন্দেহ হলে, জিজ্ঞেস করে ধর্ষণের বিষযটি জানতে পারেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘোড়াশালে অভিযান চালিয়ে কাদির মিয়াকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে অভিযোগ দেওয়ার পর তা জানতে পেরে শনিবার অভিযুক্ত কাদির মিয়ার পরিবার ও ভাই ভাতিজারা মিলে আমাদের বাড়িতে ঢুকে হামলা, লুটপাট ও মারধর করেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!