AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কুড়িগ্রাম-১

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীর



আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীর

ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আনোয়ারুল ইসলাম–এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়ের পক্ষ থেকে গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরিত লিখিত অভিযোগের ভিত্তিতে এ নোটিশ জারি করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন না থাকলেও নাগেশ্বরী পৌরসভার হাশেম বাজার পশ্চিম পাড়াডাঙ্গা এলাকার একটি মাদ্রাসার শিশুদের ব্যবহার করে সাইকেল র‍্যালি, সভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় লিফলেট বিতরণ, মাইক ব্যবহারসহ বিভিন্ন উপায়ে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, উক্ত কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০১৫-এর ১৫(খ) ও ১৭(ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রার্থীকে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১২টায় কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ নোটিশের অনুলিপি যথাযথ ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!