AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৬:১৩ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাদবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ও আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. শহিদুল আলম তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু পলাশ কুমার দাস, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, বিএনপির নেতা শাহিন রেজাসহ আদাবাড়িয়া ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!