AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জয়পুরহাট-২

আচরণবিধি লঙ্ঘন, এবি পার্টির প্রার্থীকে শোকজ


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৮:১৫ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

আচরণবিধি লঙ্ঘন, এবি পার্টির প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জয়পুরহাট-২ আসনের এবি পার্টি মনোনীত প্রার্থী এস, এ জাহিদকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে শোকজ নোটিশ প্রদান করেছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচারের একটি ভিডিওতে এস, এ জাহিদ বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘অপদার্থ’ ও ‘মূর্খ’ হিসেবে উল্লেখ করেছেন। এই মন্তব্যকে কমিটি “ব্যক্তিগত আক্রমণ, কুৎসা রটনা ও চরিত্রহনন” হিসেবে উল্লেখ করেছে এবং এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৫(ক)-এর স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে।

শোকজ নোটিশে আরও বলা হয়েছে, এস, এ জাহিদকে আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১১.৩০ মিনিটে কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়পুরহাট সিনিয়র সিভিল জজ ফয়সাল আহমেদ স্বাক্ষরিত নোটিশে প্রার্থীকে সতর্ক করা হয়েছে যে, নির্বাচনী আচরণবিধি রক্ষা করা সকল প্রার্থীর জন্য বাধ্যতামূলক, এবং তা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং শোকজ নোটিশ প্রার্থী ও রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণের গুরুত্ব পুনর্ব্যক্ত করছে। এছাড়া, ভোটারদের মধ্যে সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের সতর্ক করা প্রয়োজন।

এ বিষয়ে এস, এ জাহিদ এখনও প্রতিক্রিয়া দেননি। তবে রাজনৈতিক মহলে এবং স্থানীয় সমাজে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!