AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা মতবিনিময়


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৮:০৭ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

ভালুকায় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা মতবিনিময়

ময়মনসিংহ ভালুকায়  নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ‘স্বতন্ত্র’ প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মোস্তফা কামাল এবং ভালুকা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শাহীন।

মতবিনিময় সভায় প্রার্থীরা বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও কার্যকর আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন প্রার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থী ও সমর্থকদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।”
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

এ ছাড়াও গণভোটের প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণসহ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও জনবহুল স্থানে ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে নির্বাচনী এলাকায় রয়েছে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এখানে মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে মহিলা কেন্দ্র ৭টি, পুরুষ কেন্দ্র ৭টি এবং সাধারণ কেন্দ্র ৯৩টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শত ৫৯ জন।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!