AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে আইনজীবীদের নির্বাচনী পদযাত্রা


Ekushey Sangbad
এম এ হান্নান, শাহজাদপুর, সিরাজগঞ্জ
০৮:০২ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৬

শাহজাদপুরে আইনজীবীদের নির্বাচনী পদযাত্রা

শাহজাদপুরে  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সুপ্রীমকোর্ট  আইনজীবীদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‍‍` লয়ার’স স্ট্যান্ড ফর ধানের শীষ"শীর্ষক নির্বাচনি পদযাত্রা  অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শাহজাদপুর উপজেলা ইউনিটের আয়োজনে  সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে  মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায়  শাহজাদপুর কোর্ট আইনজীবী সমিতি থেকে পদযাত্রা শুরু হয়ে সড়ক ঘুরে উপজেলা চত্বরে শেষ হয়
পদযাত্রা অংশ নেয় শাহজাদপুর আসনের মনোনিত প্রার্থী ড. এম এ মুহিত, জেলা আইনজীবী সমতির সভাপতি এ্যাড মো. রফিক সরকার, সাধারণ সম্পাদক এ্যাড.হুমায়ুন কবির কর্নেল, , এ্যাড : আব্দুল হাকিম মুনু, হোসাইন শহীদ সোহরাওয়ার্দী  মেরাজ হোসেন রিংকু, হামিদুল হক  রুবেল হোসেন ,,বিএনপি নেতা ইকবাল হাসান হিরু,আমির হোসেন সবুজ প্রমুখ
পদযাত্রা শেষে উপজেলা চত্বরে  সংক্ষিপ্ত সমাবেশ হয় ।  ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে এসময় ড. এম এ মুহিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ।

এসময় বক্তারা দেশের প্রতিটি নির্বাচনি আসনে ধানের শীষ ও সমমনা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর জন্য আহ্বান জানানো হয়। দেশে সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে পেশাজীবী হিসেবে আইনজীবীদের মুখ্য ভূমিকা পালন জরুরি।  আইনজীবীর প্রতি স্ব স্ব অবস্থান থেকে আসন্ন নির্বাচনে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!