নেত্রকোনা-৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী বলেছেন, “আপনাদের দোয়া ও ভালোবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে ফিরে এসেছেন। আমি আপনাদের কাছে দোয়া ও ‘ধানের শীষে’ ভোট চাইতে এসেছি। আল্লাহ আমার স্বামীর জীবন নবায়ন করেছেন, নিশ্চয়ই তিনি উনার মাধ্যমে ভাল কিছু করবেন।
আগামী ১২ তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা সবাই ‘ধানের শীষে’ ভোট দিয়ে উনাকে বিজয়ী করে আবার সংসদে পাঠাবো। উনি আপনার কল্যাণে যা যা করণীয়, তা সংসদে তুলে ধরবেন। সবসময় উনার চিন্তাভাবনা থাকে কিভাবে আপনাদের উন্নত জীবন দেওয়া যায় এবং সহযোগিতা করা যায়।”
মঙ্গলবার উপজেলার চানগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুর রহমান আঙ্গুর, সম্মানিত সদস্য আব্দুল হেলিম ভুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আঞ্জু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক জোসনা আক্তারসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

