AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিনি পার্ক ‘পায়রাবতী’র শুভ উদ্বোধন



মিনি পার্ক ‘পায়রাবতী’র শুভ উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে মিনি পার্ক"পায়রাবতী‍‍`র শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিনি পার্ক ‘পায়রাবতী’-এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাছের চারা রোপণের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে থাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ সবুজায়ন ও পরিবেশ বান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং উপজেলা পরিষদ চত্বরে এমন একটি মিনি পার্ক নির্মাণকে স্থানীয় জনগণের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। পার্কটি স্থানীয়দের বিনোদন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!