AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে জকসু’র নবনির্বাচিত ভিপিকে জামায়াতে ইসলামের সংবর্ধনা


Ekushey Sangbad
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
০৯:০৭ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

মোরেলগঞ্জে জকসু’র নবনির্বাচিত ভিপিকে জামায়াতে ইসলামের সংবর্ধনা

বাগেরহাটের মোরেলগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামের গণসংবর্ধনা দিয়েছে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মোরেলগঞ্জের সন্তান জকসু’র ভিপি রিয়াজুল তার বক্তব্যে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার আহবান জানান। 

তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় অর্জন করতে হবে। এছাড়া, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহবান জানান তিনি।

শুক্রবার সকাল ১০টায় নব্বইরশী বাসস্ট্যান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সংবর্ধনা উপলক্ষে গণজমায়েত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তৃতা দেন মোরেলগঞ্জের সন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য মো. বেল্লাল হোসেন অপু, জামায়াত নেতা হাফেজ সুলতান আহম্মেদ, পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ, জামায়াতে ইসলামের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, জামায়াত নেতা নাসির উদ্দিন, মহিবুল্লাহ রফিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে কলেজ রোডে পৃথক অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলামকে সংবর্ধনা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম এ সময় বলেন, জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় করলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক শহরে রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, সুপেয় পানির ব্যবস্থা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লুটপাট, ঘের দখল ও চাঁদাবাজির রাজনীতি এদেশের মানুষ আর দেখতে চায় না। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ১০ দলীয় ঐক্যজোটের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় অর্জনের আহবান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!